শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

ভুট্টা ক্ষেতে পড়েছিল যুবকের লাশ

লালমনিরহাটের বড়বাড়ীতে একটি ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে উক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

‎নিহত হেলাল উদ্দিন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের পশ্চিম মন্ডল পাড়া গ্রামের আঃ শহিদের পুত্র বলে জানা গেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে লালমনিরহাটের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা লোকজন পুলিশকে খবর দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

‎প্রাথমিকভাবে মরদেহের পরিচয় পাওয়া না গেলেও, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের বড় ভাই বেলাল উদ্দিন। সেখানে ছোট ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি নিশ্চিত করেন যে, মৃত ব্যক্তিটি তার আপন ছোট ভাই হেলাল উদ্দিন।

‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি পঞ্চগ্রাম ইউনিয়নের বাসিন্দা বলে তার বড় ভাই নিশ্চিত করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone