শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

‎লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের ১০নং বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজীর মোড় সংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষি কাজে বের হয়ে কয়েকজন ব্যক্তি ভুট্টা ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরিস্থিতি বুঝে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর থানা পুলিশকে অবহিত করেন।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।

‎ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি সম্ভাব্য পরিচয় শনাক্তে থানার পক্ষ থেকে পার্শ্ববর্তী থানাগুলোতেও যোগাযোগ করা হচ্ছে।

‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।

তিনি আরও জানান, ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিচয় শনাক্ত এবং ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone