শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার

ফিরে যেতে ইচ্ছে করে

:: ডা. জাকি ফারুকী ::
কেন যেনো মন চায়
ফিরে যাই,
সেইখানে,
যেখানে হেমন্তের সকালে ঘুম জেগে
দুরের ধান ক্ষেতের ধুসর কুয়াশায়
চোখ পড়ে যেতো।
একটা অবাক করা দিন শুরু হতো,
চঞ্চল পাখিদের কলকাকলিতে।

 

এখন জানালা খুলতেই পারিনা।
শীত ঢুকে ভাসাতে চায়, বিছানা বালিশ
গৃহস্থালী, পাখির ডাকের সাথে
বহুদিন যোগাযোগ নেই।
প্রতিদিন সকালে সিদ্ধ ডিমের হলুদ কুসুম
আলগোছে দরজা খুলে,
ছুঁড়ে মারি সবুজ ঘাসের দিকে,
কোন পাখি প্রতিদিন এসে খেয়ে চলে যায়
ওদের দেখা পাইনা।

 

সেদিন একটা ঘুঘু এসে বারান্দার রেলিং এ বসলো।
একটু সময় পেতাম যদি ছবি তোলার!
কই সময় দেয়।
জানালার কাঁচের ভিতর থেকে তাকানো মানুষটার সাথে চোখাচোখি হতেই উড়ান দেয়।

 

জীবন সময় দেয় না।
সময় দেবেনা বলেই, হেঁটে চলে এলাম সত্তরের উঠোনে
কেমন ঋজু পায়ে,
সেই সব হেমন্তের সকাল পিছে পড়ে থাকলো,
সেই সব পাখিরা,
সেই সব কর্মময় সকাল দুপুর বিকেল
সন্ধ্যার আড্ডা,
আলগোছে বেনসন সিগারেট ফুঁকে
কবীর ভাইয়ের ক্লান্ত চোখ, সঙ্গীহীন।
ঘটি কর্নারের সব উৎসুক চোখে
ছড়ানো মাদকতা, সেই সব সময়
পিছনের থেকে ডাক দিই,
তুমি-তোমরা-তোমাদের
সবার আর সময় হবেনা
একসাথে আসার,
যে সময় চলে যায় তা আর ফেরে না।

 

২৩/১০/২৩ নিউজার্সি, আমেরিকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone