শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
পোখরা ও সেতি (নেপালি কবিতা)

পোখরা ও সেতি (নেপালি কবিতা)

-কবি স্নেহ সায়মি (কাঠমান্ডু)

 

অনুবাদ: বিলোক শর্মা (ডুয়ার্স, পশ্চিমবঙ্গ)

 

দ্যাখো পোখরা

তুমি হয়ত বলছো

উপুড় হয়ে শুয়ে রয়েছে

সেতি

নির্বস্ত্র কিনারায়

এবং

বাজার বসিয়েছে চামড়ার

 

তার দুধময়

রঙের জলে

সে প্রবাহিত করে

তোমার অগণিত কলঙ্ক

অতি নীরবতায়

তোমার সব আবর্জনা

গিলে ফেলে

এবং বমন করে চলে আরেক শহরে

 

তবে

সেরকম কিন্তু নয় পোখরা

 

তোমার দ্ব্যর্থ কথা

দুই রঙের জীবন

দেখতে দেখতে

ভোগ করতে করতে

ক্লান্ত

সেতি

এখন

তোমার ভন্ডামী

তোমার স্বপ্নের শহরকে

ভেতরে-ভেতরে ছিঁড়ে খাচ্ছে

তোমার অন্তর্জগতে ঝড় তুলে

প্রবাহিত হয়ে চলেছে

 

হুঁশিয়ার পোখরা

তোমাকে না হয় শোধরাতে হবে

নয় হঠাৎ ধসে যেতে হবে

তোমায়

বুঝতে হবে

সেতি না থাকলে

পোখরা পোখরা হতে পারেনা।

 

-(সেতি-পোখরা শহরের বুকে প্রবাহিত হয়ে চলা এক দুধসাদা নদী)

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone