শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৯ জুলাই দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে ফজলু (৪২) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় নজিবার রহমান (৪০) নামের কৃষক আহত হয়।

 

জানা গেছে, দক্ষিণ গড্ডিমারী গ্রামে ফসলের জমির উপর দিয়ে বিদ্যুৎতের ১১কেভি সঞ্চালন লাইনের সংযোগ টেনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বৈদুতিক ত্রুটির কারণে হঠাৎ হাইভোল্টের তার ছিঁড়ে পড়ে যায়। এ সময় তারের নিচে নিহত ফজলু ও আহত নজিবার রহমান (৪০) জমিতে ধানের চারা রোপন করছিল। দূর্ঘটনায় নিহত ফজলু একই গ্রামের মৃত মফিজারের পুত্র। আহত মফিজার রহমান ওই গ্রামের দেবারুর পুত্র। ঘটনার পর পরেই বিদ্যুৎতের লাইন বন্ধ করে দেয়া হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহত ও আহতদের  উদ্ধার করে। আহত কৃষক হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে।

 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরল আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone