শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের কম্বল বিতরণ অনুষ্ঠিত

সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের কম্বল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “দেশের জন‍্য, মানুষের জন‍্য’ শ্লোগান নিয়ে ডোনেশন ফাউন্ডেশন ট্রাষ্টের সহযোগিতায় লালমনিরহাট জেলায় সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম অসহায়, দুস্থ শিল্পীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) লালমনিরহাটের থানা রোডে সম্মিলিত সাংস্কৃতি ফোরাম স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে অসহায়, দুস্থ শিল্পীদের কাছে শীতবস্ত্র হিসাবে শতাধিক কম্বল বিতরণ করে।

 

কম্বল প্রাপ্ত সংগঠনগুলো হলো- লালমনিরহাট সাংস্কৃতিক কেন্দ্র, রত্নাই থিয়েটার, অতিক্রম, আড্ডাবাজ, উত্তম পালা ও কুষান দল, মন্দিরা, পড়শি, দাসিয়ার ছড়া শ্রমজীবী নাট‍্যগোষ্ঠী, উত্তরণ সঙ্গীত নিকেতন, গীদালি এবং সারপুকুর যুব ফোরাম পাঠাগার, ম্যাস্-কমিউনিকেশন সেন্টার (এমসিসি)।

 

সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক সূফী মোহাম্মদ-এঁর উপস্থিতিতে উক্ত সংগঠনগুলোকে শীতবস্ত্র হিসেবে কম্বলগুলো বিতরণ করা হয়।

 

প্রসঙ্গত, মানুষ মানুষের জন্য, গত তিনটি বছর ধরে নিরলসভাবে বিপদাপন্ন মানুষের জন্য সারা দেশে কাজ করে যাচ্ছে ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের মাধ্যমে শতাধিক দুস্থ শিল্পীদের জন‍্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সকল সাংস্কৃতিক সংগঠন ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্টের নির্বাহী আপন আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone