শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত

নিখোঁজের ৪ মাস পর লাশ উদ্ধার!

লালমনিরহাটে আশরাফুল হক (২১) নামের এক অটো চালক হত্যার ৪ মাস পর মাটির নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রংপুর র‌্যাব-১৩।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামের মকলেছুর রহমান-এর বাড়ির একটি কক্ষের মাটির নিচ থেকে মরদহটি উদ্ধার করা হয়।

 

নিহত আশরাফুল হক উক্ত ইউনিয়নের চর খাটামারী এলাকার ইয়াকুব আলী-এঁর পুত্র।

 

রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম জানান, এ বছরের ২৫ জুন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী গ্রামের ইয়াকুব আলীর পুত্র অটো চালক আশরাফুল হক নিখোঁজ হয়। নিখোঁজ অটো চালককে খুঁজতে লালমনিরহাট পুলিশ ও র‌্যাবের একটি টিম ৩ মাস এক যোগে কাজ করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহ মুলক আসামী মনির হোসেন নামে একজনকে বুধবার (২৫ অক্টোবর) রাতে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। পরে রংপুর র‌্যাব অফিসে তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে অটো চালককে তার এক সহযোগীর সহায়তায় হত্যা এবং পরে তাদের ভাড়াটে বাড়ির একটি কক্ষে মাটির নিচে পুতে রাখার বিষয়টি স্বীকার করে। পরে তার দেয়া তথ্যমতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকার মকলেছুর রহমানের বাড়ির একটি কক্ষের মাটির নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশরাফুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে নেয়া হয়।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন করে তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone