শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
লালমনিরহাটে প্রেমিকাকে বাড়িতে রেখে প্রেমিক উধাও!

লালমনিরহাটে প্রেমিকাকে বাড়িতে রেখে প্রেমিক উধাও!

লালমনিরহাটে প্রেমিকাকে বাড়িতে রেখে প্রেমিক উধাও এর ঘটনা ঘটেছে। এদিকে সেই প্রেমিকা প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন।

 

লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামের তোজাম মিয়ার ছেলে রোকনুজ্জামান (২৩) একই এলাকার আলম হোসেনের মেয়ে মেহেনুর ওরফে আরপিনা (১৮) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক গড়ে উঠে। আরপিনাকে বিয়ের কথা বলে রোকনুজ্জামান শুক্রবার (১৩ অক্টোবর) তার বাড়িতে নিয়ে যায়। পরিবারের চাপে রোকনুজ্জামান আরপিনাকে বাড়ির আঙ্গিনায় রেখে পালিয়ে যায়। এই ঘটনায় তার বাড়িতে অনশনে বসলে ছেলের পরিবারের লোকজন মেয়েটি মারধর করে। মেয়েকে মারধরের কারণে তার মা মোছাঃ মর্জিনা বেগম (৫০) লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

 

জানা যায়, প্রেমিক রোকনুজ্জামান দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক করে গড়ে তুলে প্রেমিকাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিয়ের কথা বলে প্রেমিকাকে তার বাড়িতে রেখে সে পালিয়ে যায়।

 

এ বিষয়ে মেয়ের মা মর্জিনা বেগম বলেন, আমার মেয়েকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তার বাড়িতে নিয়ে গিয়ে এখন তার পরিবারের লোকজন মেয়েটিক মারধর করছে, ছেলের পরিবারের সাথে আপোষের চেষ্টা করলে তারা উল্টো হুমকি দেন, দুদিন ধরে মেয়ে তাদের বাড়িতে অনশনে রয়েছেন, নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়েছি।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা শুনেছি অভিযোগও পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone