শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
চরাঞ্চলের শিশুদের শিক্ষাজীবন ব্যাহত

চরাঞ্চলের শিশুদের শিক্ষাজীবন ব্যাহত

নদী ভাঙনে বার বার স্থানান্তরের কারণে লালমনিরহাট জেলার চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার শিশু শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।

 

স্কুলের পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়েছে অনেক পরিবারের বসতবাড়ি। ভাঙন কবলিত পরিবারগুলোর অনেক শিশু শিক্ষার্থী তাদের পরিবারের সাথে অন্যত্র চলে যাওয়ায় বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যাও কমে গেছে।

 

তিস্তা, ধরলা, রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, চাতলা, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই ও ভেটেশ্বর নদীর পাড়ের অসহায় মানুষগুলো বারবার নদী ভাঙনের কবলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে অবশেষে ঠাঁই নেয় বাঁধ কিংবা বিভিন্ন সড়কের ধারে। কেউ কেউ চলে যায় আশ্রয়ের জন্য নতুন ঠিকানার সন্ধানে। অনেকেই আবার জেগে ওঠা কোন চরে কোন মতে মাথা গোঁজার ঠাঁই করে নেয়। কিন্তু বেঁচে থাকার প্রত্যাশায় এরা কোথাও একটু ঠাঁই করে নিলেও অভাবের জন্য তাদের শিশুদের মাছ ধরা ও মাঠের কাজ ফেলে সন্তানদের স্কুলে পাঠাতে তেমন উৎসাহবোধ করেন না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone