শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কচুর আবাদ বেড়েই চলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মোঃ আবুল বাশার র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটর সাইকেল জব্দ ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত স্বপ্নচারী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‎লালমনিরহাট ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে আসামীসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক দহগ্রাম ‎সীমান্তে বিএসএফ বাঁশের খুটি স্থাপনের প্রচেষ্টা; বিজিবি’র প্রতিবাদে খুটি স্থাপন কার্যক্রম বন্ধ ‎সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবি’র ফাঁকা ফায়ারের ফলে চোরাকারবারীগণ ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়; হতাহতের ঘটনা ঘটেনি পবিত্র ঈদ উল আযহার বাজার জমে উঠেছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মোঃ আবুল বাশার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মোঃ আবুল বাশার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু’র সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ আবুল বাশার।

বুধবার (২০ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত মোঃ আবুল বাশার মোঃ আকবর আলী ও মোছাঃ হাজেরা খাতুনের পুত্র। তার স্থায়ী ঠিকানা লালমনিরহাটের খোচাবাড়ী বি ডি আর হাট পাড়া এলাকায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগটি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) প্রদান করা হয়েছে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ যা নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কার্যকর হবে-

মন্ত্রী আসাদুল হাবিব দুলু যতদিন এই পদে অধিষ্ঠিত থাকবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

মন্ত্রী যদি মোঃ আবুল বাশারকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করেন, শুধুমাত্র তখনই এই নিয়োগ বলবৎ থাকবে।

জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ। এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ/প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালযসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone