শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
স্বপ্নচারী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্বপ্নচারী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

লালমনিরহাটে “সুষ্ঠু সমাজ আমাদের অঙ্গীকার, আলোকিত লালমনিরহাট গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৯টায় লালমনিরহাট সদর উপজেলার পুটিমারী মোহাম্মদপুর রোডে স্বপ্নচারী সামাজিক সংগঠনের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্বপ্নচারী সামাজিক সংগঠনের উপদেষ্টা ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন মজনু। এ সময় লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, লালমনিরহাট পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক মিজানুর রহমান মিজান, স্বপ্নচারী সামাজিক সংগঠনের সভাপতি শামীম আকতার, সিনিয়র সহ-সভাপতি নাজমুল নুর আলম, সহ-সভাপতি মাহফুজুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক ফরহাদ মুজিব, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, কার্যকরী সদস্য জাকারিয়া হোসেন জাকিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বপ্নচারী সামাজিক সংগঠনের সভাপতি শামীম আকতার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানব জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষের ভূমিকা অপরিসীম, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, ফলমূল ও কাঠ সরবরাহ করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এ জন্য স্বপ্নচারী সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা ১০হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি।

উল্লেখ্য যে, স্বপ্নচারী সামাজিক সংগঠন একটি জনকল্যাণমূলক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠন যা সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। সরকারের পাশাপাশি এ সংগঠন স্বাস্থ্যসেবা, শিক্ষা, দুস্থদের পুনর্বাসন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগকালীন ত্রাণের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone