শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
ফ্রি ব্লাড গ্রুপিং ও লেপ্রোসি বিষয়ক সচেতনতা অনুষ্ঠিত

ফ্রি ব্লাড গ্রুপিং ও লেপ্রোসি বিষয়ক সচেতনতা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ও লেপ্রোসি বিষয়ক সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয় মাঠে রোটারি ক্লাব অব লালমনিরহাটের সহযোগিতায় পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ ফ্রি ব্লাড গ্রুপিং ও লেপ্রোসি বিষয়ক সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাজুল ইসলাম মন্ডল, রোটারি ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট মোঃ শামছুল আলম। এ সময় রোটারি ক্লাব লালমনিরহাটের পিপি হারুন অর রশীদ, আইপিপি এন্তাজুর রহমান, পিপি ডাঃ কাসেম আলী, পাস্ট প্রেসিডেন্ট আব্দুস সালাম বকুল, রোটাঃ আলেয়া ফেরদৌসী লাকী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতা রাণী, পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লাসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে লালমনিরহাটে কুষ্ঠ রোগ বিষয়ক প্রচারণা ও অনুসন্ধান ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় লালমনিরহাটের পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয় মাঠে রোটারি ক্লাব লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাট সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশ এর সহযোগিতায় এ কুষ্ঠ রোগ বিষয়ক প্রচারণা ও অনুসন্ধান ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone