শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
সড়ক দূর্ঘটনায় পীর-মুরিদসহ নিহত-৩

সড়ক দূর্ঘটনায় পীর-মুরিদসহ নিহত-৩

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় পীর-মুরিদ ও ব্যাংক কর্মকর্তাসহ ৩জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে ওই উপজেলার সানিয়াজান দাখিল মাদরাসা মোড়ে ও একই সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত ফজলুল হক পীর সাহেবের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকায় ও মুরিদ নজরুল ইসলামের বাড়ি সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায়। নজরুলের বাবার নাম সোলেমান আলী। ওই ঘটনায় নজরুল ইসলামের পুত্র রিফাতও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের সানিয়াজান দাখিল মাদরাসা মোড়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রলির ধাক্কায় মোটর সাইকেল আরোহী ফজলুল হক পীর সাহেব (৬৫) ও তার মুরিদ নজরুল ইসলামসহ (৫০) ৩জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার সকালে একই সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় ট্রাকচাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone