শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয় কারণ দর্শানো নোটিশ জেলা পরিষদের সবুজ সার ধৈঞ্চায় বদলে যাচ্ছে কৃষি চিত্র সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার পূর্বক প্রধান আসামি গ্রেফতার
গোন্ডলীপ সিগারেট কোম্পানীর ম্যানেজার মৃতদেহ উদ্ধার

গোন্ডলীপ সিগারেট কোম্পানীর ম্যানেজার মৃতদেহ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানীর শাখা ম্যানেজার রবিউল ইসলাম মোস্তফা (৩৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ কর্মকর্তা। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

মৃত রবিউল ইসলাম ওই উপজেলার পাটগ্রাম ইউনিয়ন ধবলসুতি রাজারহাট এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি টোব্যাকো কোম্পানীটির গোল্ডলীফ সিগারেট সেকশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় কোম্পানীর অফিসের একটি কক্ষে প্রায়ই রাত্রিযাপন করতেন তিনি। রোববার সকালে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে তার রুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পাটগ্রাম থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত চলছে। তদন্ত এবং মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone