শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
সেরাজুল হক–কবি, চিকিৎসক

সেরাজুল হক–কবি, চিকিৎসক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: কবি, চিকিৎসক এবং বহু গুণে গুনাণ্বিত সেরাজুল হক ১৯১৮ সালে অবিভক্ত বাংলার (বর্তমান ভারতের) জলপাইগুড়ি জেলাধীন ময়নাগুড়ি থানার মাধবডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আইন উদ্দিন এবং মাতার নাম আমিরন নেছা। তিনি ১৯৩৬ সালে মেট্রিকুলেশন পাশ করেন এবং ১৯৩৯ সালে ঢাকাস্থ এগ্রিকালচার ইনসটিটিউশন থেকে কৃষি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পর ১৯৪০ সালে ওভারশিয়ার হিসেবে ব্রিটিশ সরকারের অধীনে চাকুরীতে যোগদান করেন। চাকুরিরত অবসহায় তিনি ১৯৪৫ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। অতঃপর তিনি কোলকাতা থেকে হোমিওপ্যাথে এইচ.এম.বি. ডিগ্রী লাভ করেন। ১৯৬৬ সাল পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করার পর তিনি শিক্ষকতা ছেড়ে দিয়ে উন্নত পদ্ধতিতে চাষাবাদের পাশাপাশি হোমিও চিকিৎসা শুরু করেন। হোমিও চিকিৎসায় তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন। ছন্দ-কাব্য রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্থ। ১৯৬৩ সালে ‘চাষা ও কাঠমোল্লার বাহাজ’ নামে তার একটি কবিতার বই প্রকাশিত হয়। তিনি ছিলেন একজন বহুভাষী ব্যক্তিত্ত্ব। আরবী, উর্দূ, হিন্দি, সংস্কৃত এবং ইংরেজী ভাষায় ছিল তার অসামান্য দখল। জীবনের অনেক সময় তিনি রাজনীতিতে অতিবাহিত করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তিনি ন্যাপ (ভাসানী) পার্টির কালীগঞ্জ থানার সভাপতি ছিলেন। ১৯৯২ সালের ৭ এপ্রিল এ গুণী মানুষের জীবনাবসান ঘটে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone