শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ধর্ম্মনারায়ণ সরকার ভক্তিশাস্ত্রী–গবেষক

ধর্ম্মনারায়ণ সরকার ভক্তিশাস্ত্রী–গবেষক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ১৯১৭ সালের ৩০ ডিসেম্বর কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের শ্রীখাত গ্রামে জন্ম গ্রহণ করেন উত্তরাঞ্চলের প্রখ্যাত গবেষক ধর্ম্মনারায়ণ সরকার ভক্তিশাস্ত্রী। তার পিতার নাম রামহরি সরকার এবং মাতার নাম ধনেশ্বরী দেবী। ১৯৪১ সালে তিনি প্রতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। দলগ্রামে তিনি ‘দাদাভাই যুব নাট্য সংঘ’ নামে একটি নাট্যগোষ্ঠী গড়ে তুলেছিলেন। তার লেখা দুটি নাটক ‘দাদা’ এবং ‘নাটক নয়’ বহু স্থানে মঞ্চস্থ হয়েছিল। ১৯৭৬ সালের ৩১ জানুয়ারী তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর নেয়ার পর ইতিহাস-ঐতিহ্য বিষয়ে গবেষণা এবং পরমার্থিক প্রচারে আত্মনিয়োগ করেন। তার রচিত তিনটি গ্রন্থের মধ্যে ১৩৯০ বঙ্গাব্দের ১৪ ভাদ্র প্রকাশিত হয় উত্তরবঙ্গীয় রাজবংশী ক্ষত্রিয় জাতির ইতিহাস, ১৩৯১ বঙ্গাব্দের ২৩ ভাদ্র রায় সাহেব পঞ্চানন এবং ১৩৯২ বঙ্গাব্দের ২৭ মাঘ প্রকাশিত হয় উত্তর বাংলার লোক সাহিত্য ও ভাষা। তিনি ১৯৮১ সালে বিশ্ব বৈষ্ণব রাজসভা থেকে ‘ভক্তিশাস্ত্রী’ উপাধি ও সম্মান লাভ করেন এবং ১৯৮২ সালে নবদ্বীপধাম প্রচারণী সভা তাকে ‘উপদেশক’ উপাধি ও সম্মান প্রদান করেন। ১৯৯২ সালের ১৯ অক্টোবর তিনি ইহলোক ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone