শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
হারাটী ইউনিয়নে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে প্রতিটি গ্রাম

হারাটী ইউনিয়নে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে প্রতিটি গ্রাম

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে প্রতিটি গ্রাম।
এ উন্নয়ন সম্ভব হচ্ছে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক খন্দকার রানা ঐকান্তিক প্রচেষ্টায়। যা বর্তমান সরকারের ভিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক খন্দকার রানা আবার নির্বাচিত হওয়ার মাত্র ৬ মাসের ব্যবধানেই হারাটী  ইউনিয়নের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান হচ্ছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সাধারণ জনগনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে সহজ করে দিয়েছেন বর্তমান এই চেয়ারম্যান। কেউ জন্ম সনদ, মৃত্যু সনদ, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্সন নিতে কোন সমস্যায় পড়তে হয় না এখন।
হারাটী ইউনিয়ন পরিষদের যে গ্রামগুলো বিগত সময়ে ছিলো অনুন্নত এবং অবহেলিত ছিল।  ইউনিয়নের আমবাড়ি মেঠো পথ দিয়ে বর্ষা মৌসুমে কাঁদার মধ্যে দিয়ে পথ চলতে হতো, রাস্তাটি সংস্কার এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল৷ মোঃ সিরাজুল হক খন্দকার রানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হবার পরেই সেটি পিচ ঢালাইয়ের রাস্তা হয়েছে।
হারাটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রয়েছে এক বুযুর্গের মাজার, দেশের দূর-দূরান্ত থেকে সেখানে ছুটে আসে অনেক মুসল্লি ও ভক্ত, আশেকান সেখানে কোন স্থানে বসার মতো কোন জায়গা ছিলো না। ইউনিয়ন চত্ত্বরে গাছের গুড়িগুলোকে টাইলস দিয়ে বাঁধাই করায় সেখানে তৈরি হয়েছে বসার স্থান। মাঝারে একটি পুরাতন মসজিদ রয়েছে মোঃ সিরাজুল হক খন্দকার রানা বিগত চেয়ারম্যান থাকাকালে সেটি দৃষ্টিনন্দন বহুতল মসজিদ নির্মাণের কাজ শুরু করে, পরে অন্য এক চেয়ারম্যানের আমলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক খন্দকার রানা বলেন, উক্ত মসজিদে কাজ আবার খুব দ্রুত শুরু করা হবে।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হবার ৬ মাস হয়েছে এই অল্প সময়ে কয়েকটি বেশ কাজ করা হয়েছে। খন্দকার বাড়ী বাইতুন্ন নুর জামে মসজিদে পরিবেশ বান্ধব হলোব্লক দিয়ে দৃষ্টিনন্দন প্রাচীর করা হয়েছে। কিসামত হারাটী, বিএল উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার ক্লাস রুম সংস্কার, ওকড়াবাড়ি কমিউনিটি ক্লিনিকে সংস্কার, হারাটী সাপ্টিবাড়ী থেকে হারাটী খন্দকার বাড়ি সড়ক সংস্কারসহ আরও উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কাজ চলমান রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের অধীন হারাটী  ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
হারটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক খন্দকার রানা বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে হারাটী ইউনিয়নের জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হারাটী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone