শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
রসুনের আবাদ করেছেন কৃষকরা

রসুনের আবাদ করেছেন কৃষকরা

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় রসুনের আবাদ করেছেন কৃষকরা। এবার এ উপজেলায় রসুনের বাম্পার ফলন হয়েছে। অল্পদিনের মধ্যেই এসব রসুন ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী কৃষকরা।
বিগত বছরগুলোতে ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছর বেড়েছে রসুনের চাষ। সেচ ও সারের পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবারও ভালো ফলনের আসা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরেজমিনে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলের হাট, কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি, বড়বাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামের রসুন চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমের শুরুতে রসুনের ভালো দাম না থাকলেও শেষ সময়ে দাম বেড়েছে। এ কারণে এ বছরও তারা ব্যাপক পরিসরে রসুন আবাদ করেছেন। অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় সেচ ও সার পাওয়ায় রসুনের চারাগুলো দ্রুত বেড়ে উঠছে।
রসুন চাষিরা জানান, প্রতি একর জমিতে রসুন চাষে শ্রমিক, চাষ, বীজ, রাসায়নিক সার ও সেচ বাবদ খরচ হয় ২০হাজার টাকা। ভালো ফলন হলে একর প্রতি ৫৫-৬০ মণ রসুন পাওয়া যায়। গড়ে প্রতি মণ রসুন ৩হাজার টাকা করে দাম হয় ১লক্ষ ৬৫হাজার টাকা।
উল্লেখ্য যে, খরচ কম ও অধিক লাভ হওয়ায় বর্তমানে এই ফসল ব্যাপক পরিসরে চাষ হচ্ছে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে। তাই এবারও রসুনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone