শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
লালমনিরহাট জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে জেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ্যাড. জিন্নাত আরা রোজীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জেলা মহিলা দলের এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং জেলা বিএনপি লালমনিরহাটের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস। প্রধান বক্তা হিসেবে সুলতানা আহমেদ বিশেষ অতিথি হিসেবে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুনাহার বেবি, সাইদা রহমান, রোজিনা ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

 

এ সময় সম্মেলনে বক্তারা সরকারের নানা সমালোচনা করে বলেন, বর্তমান সরকার শুধু স্বপ্ন দেখে আর আমরা স্বপ্ন বাস্তবায়ন করবো। আমাদের নেতা স্বপ্ন বাস্তবায়ন করা শিখিয়েছে। আমরা এমন স্বপ্ন বাস্তবায়ন করবো আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠবেন এবং আগামীতে রাষ্ট্র পরিচালনা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন। এছাড়া দ্রব্যমূল্যের উর্দগতিসহ নানা বিষয়ে সমালোচনা করেন তারা।

 

পরে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস জেলা মহিলা দলের আংশিক মহিলা দলের কমিটি ঘোষণা করেন, এতে এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজীকে সভাপতি সামস্-ই-আরা নুপুরকে সহসভাপতি এ্যাডঃ আঞ্জুমান আরা শাপলাকে সাধারণ সম্পাদক এবং বেলিকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone