শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
একরামুল হকের কমলা ও মাল্টা বাগান পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান

একরামুল হকের কমলা ও মাল্টা বাগান পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গায় অবস্থিত একরামুল হকের কমলা ও মাল্টা বাগান পরিদর্শনে গিয়ে ঘুরে দেখলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।

 

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা এলাকায় কমলা ও মাল্টা এবং পেয়ারা চাষ কার্যক্রম ঘুরে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক ও ৫নং হারাটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা প্রমুখ।

 

মোঃ একরামুল হকের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৬একর জমিতে লাগানো কমলা ও মাল্টা এবং পেয়ারা গাছের বাগানটি লালমনিরহাট জেলার উল্লেখযোগ্য একটি কমলা ও মাল্টা এবং পেয়ারা বাগান। এ বাগানে সবুজ রঙের বারি জাতের মাল্টার গাছ আছে ২হাজার ৮শতটি, দার্জিলিংয়ের কমলার গাছ আছে ৪শতটি, চাইনিজ জাতের কমলার গাছ আছে ২শতটি এবং বর্ষাকালীন থাই সেভেন ও বর্ষাকালীন থাই ফাইভ জাতের পেয়ারা গাছ আছে ২হাজারটি। এ বছর প্রায় প্রতিটি গাছে কমলা ও মাল্টা ফল ধরেছে। বাগান থেকে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা কমলা ও মাল্টা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এই বাগানের কমলা ও মাল্টা আকারে এবং স্বাদে উন্নত হওয়ায় জেলাব্যাপী ব্যাপক চাহিদা বলে জানা গেছে।

 

মাল্টা বাগান পরিদর্শন শেষে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান বলেন, কমলা ও মাল্টা এবং পেয়ারা চাষ করা খুব ভালো উদ্যোগ। জেলায় এর ব্যাপক চাহিদা রয়েছে। একরামুল হককে অনুসরন করে কমলা ও মাল্টা চাষে ব্যাপক সফলতা অর্জন সম্ভব।

 

তিনি আরও বলেন, একরামুল সফলভাবে সুস্বাদু মিষ্টি ও রসালো কমলা ও মাল্টা চাষ করে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছে। সবার দৃষ্টি এখন কমলা ও মাল্টা বাগানের দিকে।

 

উল্লেখ্য যে, একরামুল হক ৬একরের বাগানের পাশাপাশি নিজ বাড়ির ৪০শতাংশ জমিতে মাল্টার বাগান করেছে। রংপুর ও মিটাপুকুরেও জমি লিজ নিয়ে বাগান ও নার্সারি করেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone