শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

লালমনিরহাটে শিশু হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে শিশু হত্যার দায়ে বেবি বেওয়া (৫০) নামে এক নারীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

 

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে লালমনিরহাট আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন।

 

এ সময় আদালতে আসামী উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত বেবি বেওয়া লালমনিরহাট জেলা শহরের শহীদ শাহাজাহান কলোনী এলাকার মৃত্য ইমান আলী-এর স্ত্রী।

 

লালমনিরহাট আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুসা আলম বলেন, লালমনিরহাট শহরের খাদিজা নামে একটি শিশু হত্যার ঘটনায় ২০০৯ সালের ডিসেম্বর মাসে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সেই হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামী বেবি বেওয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।

 

লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. আকমল হোসেন আহমেদ বলেন, দীর্ঘ শুনানি শেষে তথ্য প্রমাণে আদালত সন্তোষ্ট হয়ে আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। মামলার বাদী ন্যায় বিচার পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone