শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
লালমনিরহাটে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

লালমনিরহাটে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ কার্যালয় চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদিতমারীর বাস্তবায়নে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, আদিতমারী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চিত্ত রঞ্জন সরকার। এ সময় আদিতমারী উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, মহিলা ভাইস চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধিবৃন্দ ও প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, ২৪টি ধান মাড়াই কল, ১২টি যন্ত্র চালিত স্প্রেয়ার, ১২টি ফুট স্প্রে পাম্প, ১টি ধান ঝাড়াই যন্ত্র, ১২টি আগাছা পরিস্কারক, ১২টি হস্ত চালিত স্পেয়ার বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone