শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান
ভালোবাসার নীল কাব্য

ভালোবাসার নীল কাব্য

কমল কান্তি বর্মন, কবি, লালমনিরহাট:

 

তোমাকে সযত্নে অন্যের হাতে তুলে দেবার পর,

ফুলে ফুলে তোমার ফুলশয্যা

সাঁজিয়ে দেবার পর,

এখন আর আমি কোন প্রেমিক নই।

নই কোন প্রেমের বিদ্রোহী পুরুষও।

এখন আমি শুধুই যাপিত জীবনের এক মরমী কবি,

বেদনার নীল কালিতে লিখে যাই ভালোবাসার নীল কাব্য।

কেমন আছ তুমি?

অমূল্য রত্ন খচিত স্বর্গীয় সুখের পালঙ্ক শয্যায়,

বাসর রাতে?

জানি সুখে আছ।

চারিদিগে তোমার আনন্দের বহর,

চির বসন্ত বিলাসে তোমার দেব তুল্য আহার বিহার।

সুখ আর স্বাচ্ছন্দের থৈ থৈ সমুদ্রে অবগাহন করে পরিতৃপ্ত তোমার জীবন যৌবন।

এটাই তো চেয়েছিলাম আমি।

শুধু তুমি চির সুখি হও, আমার শত সহস্র দুঃখ কষ্ট যন্ত্রনার বেদার পৃথিবীতে।

আমি প্রেমহীন বিবাগী কাগজে লিখব তোমাকে নিয়ে,

আমার ভালোবাসার নীল কাব্য।

 

০১/০৬/২০২০, কোদালখাতা, মোগলহাট, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone