শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের বাড়ি নির্মাণ কাজের শুভ সূচনা

বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের বাড়ি নির্মাণ কাজের শুভ সূচনা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় লামনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ গ্রামে বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি দান ও বাড়ি নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও বাড়ি প্রদান করা হবে। সেই প্রকল্পের আওতায় কিশামত ঢঢ গাছ এলাকায় ১একর ৪০শতক জমিতে ৫০টি বাড়ি নির্মাণ করতে যাচ্ছে সরকার।

 

সেই কাজের শুভ সূচনা করেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জমির পূর্বের মালিক আইমন বেওয়ার নাতী পল্লী প্রাণী চিকিৎসক আনোয়ার হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির। এ সময় লালমনিরহাট সদর উপজেলা পিআইও মশিউর রহমান, লালমনিরহাট সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহ মোঃ ওবাইদুর রহমান, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপন, ইউপি সদস্য আব্দুর রহমান, কিসামত ঢঢ গাছ দ্রাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক খলিলুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone