শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
লালমনিরহাটে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাটে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ীতে অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রদের ছাত্রত্ব বাতিল ও হত্যার হুমকির প্রতিবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবীতে- গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মুহিন চন্দ্র রায়, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধু সূদন রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ প্রমুখ। এ সময় বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone