শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার জন্য কুচুক্রি মহল মিথ্যা অপবাদ রটিয়ে সামাজিক অবস্থান ক্ষুন্ন করেছে এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৪ আগস্ট) বিকাল ৫টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা কলোনী জামে মসজিদ চত্ত্বরে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ৫নং ওযার্ডের সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১নং মোগলহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শুকুর উদ্দিনের আয়োজনে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ৫নং ওযার্ডের সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১নং মোগলহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শুকুর উদ্দিন, ইটাপোতা কলোনী জামে মসজিদের সভাপতি মোঃ কামাল বাবু প্রমুখ। এ সময় মোগলহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইটাপোতার বাসিন্দা ও ইটাপোতা কলোনী জামে মসজিদের মুসল্লীবৃন্দসহ লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সংবাদ সম্মেলনের বক্তব্যে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ৫নং ওযার্ডের সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১নং মোগলহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শুকুর উদ্দিন বলেন, আমার রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার জন্য কুচুক্রি মহল মিথ্যা অপবাদ রটিয়ে আমার সামাজিক অবস্থান ক্ষুন্ন করেছে এরই প্রতিবাদ জানাই। আমি বর্তমানে ইউপি সদস্য না। আর মসজিদ কমিটিতেও নেই।

ইটাপোতা কলোনী জামে মসজিদের সভাপতি মোঃ কামাল বাবু বলেন, আমাদের মসজিদে আড়াই লক্ষ টাকা বাজেট আমরা আড়াই লক্ষ টাকাই পাইছি।

এর পরে ইটাপোতা কলোনী জামে মসজিদ হতে সংবাদ সম্মেলনের ব্যানার হাতে সারিবদ্ধ ভাবে এসে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের গেট চত্ত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ৫নং ওযার্ডের সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১নং মোগলহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শুকুর উদ্দিন, শামসুল হক প্রমুখ। এ সময় মোগলহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইটাপোতার বাসিন্দা ও ইটাপোতা কলোনী জামে মসজিদের মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে রোববার (২৩ আগস্ট) সকালে মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অপর একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone