শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার

র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকায় র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১শত ৫৬টি বোতল ফেয়ারডিল এবং ১শত ৯৩টি বোতল এস্কাফ উদ্ধার করেছে।

‎বুধবার (১২ আগস্ট) রাত ৮টা ১৪মিনিটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকা হতে ১শত ৫৬টি বোতল ফেয়ারডিল এবং ১শত ৯৩টি বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অভিযানের সময় অজ্ঞাতনামা পলাতক আসামি উক্ত অবৈধ মালামাল সুকৌশলে ফেলে রেখে চলে যায়।

সিপিসি-২ র‍্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার (১২ আগস্ট) রাত ২.৩৫ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ৮নং নওদাবাস ইউনিয়নের অন্তর্গত ধওলাই সাকিনস্থ জনৈক আবুল কালাম (৪০) এর বাঁশ বাগানের ভিতর অভিযান পরিচালনা করে অজ্ঞাতনামা পলাতক আসামির ফেলে রেখে যাওয়া ২টি প্লাষ্টিকের সাদা বস্তার ১টি বস্তার মধ্যে রক্ষিত ১শত ৫৬টি বোতল ফেয়ারডিল এবং অপর ১টি বস্তার মধ্যে রক্ষিত ১শত ৯৩টি বোতল এস্কাফ উদ্ধার করে।

উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone