শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।

শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে লালমনিরহাট জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে “সেতু” সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এ সময় লালমনিরহাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম নূরী, সেতু’র সহ-সভাপতি মোঃ আবু সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিশুদের মসজিদমূখী করতে এই আয়োজন করায়
সেতু সামাজিক উন্নয়ন সংস্থাকে সবাই প্রশংসা করেন।

উল্লেখ্য যে, একটি গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি, বাল্যবিবাহ, মাদক, জুয়া ও সামাজিক অপরাধকে না বলি।” এই স্লোগানকে সামনে রেখে জুম্মার নামাজ শেষে লালমনিরহাট জেলা মডেল মসজিদের শিশুদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone