শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম

মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায়

লালমনিরহাটের কুলাঘাট ও নয়ারহাট বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে।

বুধবার (১৭ জুন) লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট ও লালমনিরহাট পৌরসভার নয়ারহাট বাজারে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ছিলেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ এবং পারভেজ খান।

উক্ত বাজারে বিভিন্ন ফার্মেসি, কসমেটিক বিক্রেতা ও মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

মেয়াদোত্তীর্ণ এনেস্থিসিয়া ইনজেকশন সরবরাহের অপরাধে একটি ফার্মেসিকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সরবরাহের অপরাধে ১হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদ, উৎপাদনের তারিখ ও মূল্য প্রদর্শন ব্যতিত দই বিক্রয় করায় একটি মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১হাজার জরিমানা করা হয়।

অবৈধভাবে রং ফর্সাকারী ক্রীম সরবরাহের অপরাধে একটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ১হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত প্রতিষ্ঠানগুলোসহ বাজার দুটির অন্যান্য সকল দোকানকে যথাযথ পণ্য সরবরাহের নির্দেশ প্রদান করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ বা পণ্য সরবরাহের বিষয়ে সতর্ক করা হয়।

প্রযোজ্য ক্ষেত্রে ডিলিং লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

জব্দকৃত আলামত, উপস্থিত সাক্ষী এবং অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অর্থদন্ড আরোপ করা হয় এবং জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।

জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone