শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান

দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দুই কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা নূরুল হক-এঁর ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন লালমনিরহাট।

সোমবার (৮ জুন) মরহুমদ্বয়ের নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) দাফন সম্পন্ন হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপজন মিত্র মরহুম বীর মুক্তিযোদ্ধাদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উপজেলা প্রশাসন ও হাতীবান্ধা থানা পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা দ্বয়ের প্রতি গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলের করুণ সুরে এক মিনিট নীরবতা পালন করে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

সরকারের পক্ষে শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র মরহুমদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশ নেন। নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।

দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে লালমনিরহাট জেলা প্রশাসক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান লালমনিরহাটবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone