শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী আঁশ পাট নিয়ে স্বপ্ন বুনছেন চাষীরা ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান

লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান-এঁর জন্ম ১৯৫৮ খ্রিস্টাব্দের ৩ জুন। বর্তমানে তিনি লালমনিরহাট পৌরসভার ফায়ার সার্ভিস রোড সংলগ্ন স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তাঁর পিতার নাম- মৃত মনির উদ্দিন ও মাতার নাম- মৃত খায়রুন নেসা এবং স্ত্রীর নাম- মোছাঃ দেলোয়ারা বেগম। তিনি ২ কন্যা (মোরশেদা সুলতানা, তামান্না সুলতানা) ও ১ পুত্র (তাকরিম আহমেদ) সন্তানের জনক। তিনি সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করছেন। তিনি ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট। তিনি অত্যন্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তাঁর শ্রম, মেধা আর মনন ও পুঁজি সঠিকভাবে ব্যবহার করে একজন সাধারণ ব্যবসায়ী থেকে বর্তমানে লালমনিরহাট জেলার অন্যতম ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

ব্যবসায়িক পরিচিতি: ব্যবস্থাপনা পরিচালক, তিস্তা হিমাগার লিমিটেড, মহেন্দ্রনগর, কৃষক হিমাগার লিমিটেড, মহেন্দ্রনগর, মেসার্স শাপলা এন্টারপ্রাইজ, গোশালা রোড, মেসার্স ফাইভ স্টার গার্মেন্টস্, গোশালা রোড, মেসার্স শাপলা টেইলার্স, গোশালা রোড, ধান, চাউল, পাট, ভুট্টা ক্রেতা ও বিক্রেতা-১ম শ্রেণির ঠিকাদার।

বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন: সভাপতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, গোশালা রোড, লালমনিরহাট। সভাপতি, কোল্ড ষ্টোরেজ মালিক সমিতি, লালমনিরহাট জেলা। সভাপতি, রংপুর বিভাগীয় গ্রাম-পুলিশ এর সরঞ্জামাদি সরবরাহকারী ব্যবসায়ী সমিতি। সভাপতি, নিউ মার্কেট দোকান মালিক সমিতি। সভাপতি, গোশালা দোকান মালিক সমিতি। সভাপতি, দর্জি মালিক সমিতি। সাবেক সহ-সভাপতি, ডায়বেটিক সমিতি, লালমনিরহাট। সাবেক সহ-সভাপতি, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সাধারণ সম্পাদক, উত্তরণ ব্যবসায়ী সমিতি, লালমনিরহাট। পরিচালক, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি, লালমনিরহাট। আজীবন সদস্য, রোগী কল্যাণ সমিতি, লালমনিরহাট। রোটারীয়ান, রোটারী ক্লাব, লালমনিরহাট।

বর্তমানে তিনি ব্যবসায়ীক ও সামাজিক কাজে বিভিন্ন পদে থেকে সেবা মূলক কাজ করে যাচ্ছেন। পরিশেষে তাঁর ও পরিবারের উত্তর উত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone