শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় ও সিঁড়ির রুমে চলছে পাঠদান! ‎লালমনিরহাট ১৫ বিজিবি’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত পারফেক্ট পলিটেকনিক (পিআইএসটি)র অভিভাবক সমাবেশ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের পিতা জহির আহমেদ খান-এঁর ইন্তেকাল খেলাধুলা ও সংস্কৃতিকেও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং শাড়ী ও প্রান্ট পিছ জব্দ আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক
‎লালমনিরহাট ১৫ বিজিবি’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

‎লালমনিরহাট ১৫ বিজিবি’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টা ২০মিনিটে লালমনিরহাট জেলার সদর উপজেলা ১নং মোগলহাট ইউনিয়নের মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শত জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

শিক্ষা সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি। এ সময় ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুর আলম মিয়া, মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আখতার, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সব সময় সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিজিবি সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সর্বদা নিয়োজিত রয়েছে। আজকের এই ক্ষুদ্র উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone