শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

৫০টাকা চাদার জন্য হত্যা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রামে ৫০টাকা চাদা না দেয়ার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

অাজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের পরে স্থানীয় ধরলা নদীতে পাথর উত্তোলনের জন্য যায় মজনু মিয়া (২৯)। সেখানে স্থানীয় ভূমি মালিক সাহাদাত উদ্দিন (সাতদিন) ৫০টাকা চাদা দাবি করেন। টাকা দিতে না পারলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাহাদাত উদ্দিন (সাতদিন) রড দিয়ে মজনুর শরীরে অাঘাত করে।

 

স্থানীয়রা মজনুকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে মধ্যপথে মজনুর মুত্যু হয়।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত মজনুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ৫০টাকা চাদার বিষয়টি সত্য নয়। সেখানে একটি চরের মালিকানা দাবি করে সাতদিন। সাতদিনের ঐ চরের কাছে পাথর তুলতে গেলে মজনুকে সে বাঁধা দেয়। এক পর্যায়ে অাঘাত করে। অাঘাতের কারণে মজনুকে রংপুরে নিয়ে যাওয়ার পথে মজনুর মৃত্যু হয়। সাতদিন এবং তার স্ত্রীকে স্থানীয়রা অাটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে অানে। মামলা হলে, এজাহার মূলে তাদের অাদালতে প্রেরণ করা হবে।

 

জানা যায়, মজনু দীর্ঘদিন থেকে পাটগ্রামের ধরলা নদী থেকে পাথর উত্তোলন করতো। চালুনীর মাধ্যমে পাথর উত্তোলন তার জীবিকা নির্বাহের পথ ছিল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone