শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ এনে জামায়াতে ইসলামীর আমিরের সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামই মেয়েদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। কিন্তু আমরা দেখি, মেয়েদের পাশে বসে মুরুব্বি মানুষ সেলফি তোলে। বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলা ইসলামী আন্দোলনের আদর্শ নয়।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি আরও বলেন, আমরা কখনো বলিনি ছেলেরা সরে যাও, মেয়েরা সামনে আসো।

তিনি দাবি করেন, পাঁচ আগস্টের পর দেশে যখন অরাজক পরিস্থিতি বিরাজ করছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের জান, মাল ও ইজ্জত রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে। করোনা কালীন সময়ে ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের জানাজা ও দাফনের ব্যবস্থাও সংগঠনটি করেছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি মানুষের দুঃসময়ে খাদেম হিসেবে পাশে দাঁড়ানোর কথাও তুলে ধরেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, মেয়েরা মেয়েদের স্থানে এবং ছেলেরা ছেলেদের স্থানে অবস্থান করবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ লালমনিরহাট-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুল করিম শাহরিয়ার উপস্থিত ছিলেন।

এরপরে তিনি লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে জনসভা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone