শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ

‎বিএনপিতে যোগ দিলেন এবি পার্টির নেতা

‎আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল লতিফ বিএনপিতে যোগ দিয়েছেন।

‎সোমবার (৫ জানুয়ারি) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় ১৭, লালমনিরহাট-০২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিনের বাড়িতে তাঁর হাত থেকে একগুচ্ছ ধানের শীষ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন মোঃ আবদুল লতিফ।

‎১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঁ ফিরোজ কবির বলেন, আবদুল লতিফ বেশ কিছুদিন থেকে সংগঠনে নিষ্ক্রিয় ছিলেন। এ অবস্থায় তিনি বিএনপিতে যোগদান করেন বলে জানতে পেরেছি।

‎মোঃ আবদুল লতিফ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমিরও ছিলেন। ২০১৯ সালে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাঁকে সংগঠন ও পদ থেকে বহিস্কার করা হয়। এর আগে ২০১৪ সালে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

‎লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও ১৭, লালমনিরহাট-০২ আসনের দলীয় প্রার্থী ফিরোজ হায়দার বলেন, ২০১৯ সালে সংগঠন পরিপন্থী কাজের জন্য আবদুল লতিফকে কালীগঞ্জ উপজেলা আমিরের পদসহ সংগঠন থেকে বহিস্কার করা হয়। এরপর তিনি এবি পার্টিতে যোগদান করেন।

‎১৭, লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বলেন, আবদুল লতিফ মাস্টার এবি পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিতে ও ধানের শীষের পক্ষে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। আজ সকালে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

‎মোঃ আবদুল লতিফ মাস্টার বলেন, দেশের মানুষ, এলাকার উন্নয়ন ও মুক্তির জন্য বিএনপিতে যোগ দিয়েছি। রোকন উদ্দিনের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone