শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের ২৭টি মনোনয়নপত্র দাখিল

‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের ২৭টি মনোনয়নপত্র দাখিল

সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ জাসদ, আমার বাংলাদেশ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিশ, জনতার দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন ও স্বতন্ত্রসহ মোট ২৭টি মনোনয়নপত্র লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা পড়েছে।

‎এদের মধ্যে সংসদীয় আসন ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১জন, ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯জন, ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন- সংসদীয় আসন ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, জাতীয় পার্টির মোঃ মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ জাসদের হাবিব মোঃ ফারুক, আমার বাংলাদেশ পার্টির মোঃ আবু রাইয়ান আশয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম শাহরিয়ার, বাংলাদেশ লেবার পার্টির মোঃ শুভ আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ হাসান রাজীব প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিশের মোঃ আবুল কাশেম, স্বতন্ত্র শিহাব আহমেদ, আবু সামা মোঃ রেদওয়ানুল হক, মোঃ রেজাউল করিম সরকার।

‎সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী): জনতার দলের মোঃ শামীম কামাল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মোঃ বাদশা মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পির মোঃ রোকন উদ্দীন বাবুল, জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান, স্বতন্ত্র মোঃ মমতাজ আলী, মোঃ আব্দুর রহমান।

‎সংসদীয় আসন ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের, জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায়, গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র মোঃ ফিরোজ কবির।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone