শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম

উৎসব মুখর পরিবেশে শুভ বড়দিন উদযাপন

লালমনিরহাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপসনা-২০২৫ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে লালমনিরহাট জেলার সবকটি গির্জায় একযোগে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শান্তির বাণী প্রচারের মাধ্যমে বড় দিনের কর্মসূচি শুরু হয়। বড় দিন উপলক্ষে লালমনিরহাট শহরসহ জেলার বিভিন্ন খ্রিস্টান পল্লী আলোকসজ্জা ও নান্দনিক সাজ সজ্জায় সেজে ওঠে। এতে সর্বত্র সৃষ্টি হয় উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশ। লালমনিরহাটের ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) সহ বিভিন্ন গির্জায় দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

‎শুভ বড়দিন উপাসনায় বক্তা ছিলেন পালক শিমিয়ন সরকার প্রমুখ।

‎ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) লালমনিরহাটের সভাপতি মিঃ জেমস্ আশীষ দাস বলেন, বড়দিন আমাদের জন্য ভালোবাসা, শান্তি ও মানবতার শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুললেই যিশু খ্রিস্টের আদর্শ বাস্তবায়ন হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে মানবিক মূল্য বোধে উজ্জীবিত হতে হবে।

‎এ সময় ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড) লালমনিরহাটের সাধারণ সম্পাদক সজীব দাস তমাল বলেন, বড়দিন কেবল খ্রিস্টানদের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দের দিন। এই দিনে আমরা প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি এবং মানুষের কল্যাণ কামনা করেছি। সমাজে ভালোবাসা ও সহনশীলতার চর্চাই বড়দিনের মূল শিক্ষা।

‎প্রার্থনা শেষে শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

‎বড়দিন উদযাপনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গির্জা ও আশপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone