শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে উপকারভোগী স্পন্সর শিশুর পরিবার, নারী ও যুব দলসহ অসহায়, অতি দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)’র ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র আয়োজনে এলিট গ্রুপ ও একশন এইড বাংলাদেশের সহযোগীতায় এ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণে বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ দুলাল হোসেন প্রমুখ। এ সময় ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আসাদুল হক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মোঃ শাহজাহান সাজুসহ উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রকল্প এলাকার উপকারভোগী স্পন্সর শিশুর পরিবার, নারী ও যুব দলসহ অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন মোট ১শত ৭০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এদিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর ও বনগ্রামের বুড়িরপাট মন্দির প্রাঙ্গণে ২নং কুলাঘাট ইউনিয়নের শীতার্ত পরিবারের মাঝে ৩শত ১০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অপরদিকে বুধবার (৩ ডিসেম্বর) লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনী, রায়পাড়া এবং খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের শীতার্ত পরিবারের মাঝে ৩শত ৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone