শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে লালমনিরহাটের মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ীতে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ ফজলুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এ্যাডঃ নজরুল ইসলাম সরকার, এবিএম ফারুক সিদ্দিকী, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাজেদুল পাটোয়ারী সাজুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone