শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
ধরলা নদীর চরাঞ্চলে কাশ আঁটি বিক্রির ধুম পড়েছে

ধরলা নদীর চরাঞ্চলে কাশ আঁটি বিক্রির ধুম পড়েছে

লালমনিরহাটের ধরলা নদীর চরাঞ্চল জুড়ে কিছু দিন আগে সবুজে ভরে যাবার পর চোখে দৃষ্টি আকর্ষণ করেছিলো সাদা কাশ ফুলের বন। সেই কাশ এবার সোনালী হয়ে চরের মানুষের অর্থনৈতিক চাহিদা যোগাচ্ছে। চরের কাশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ও ২নং কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীর চরাঞ্চলের কাশ আঁটি কৃষকের মুখে হাসি এনেছে। চরে বর্তমানে কাশ আঁটি বিক্রির ধুম পড়েছে।

 

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীতে জেগে ওঠা কয়েকটি চরে অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি জন্মেছে কাশ। যার কারণে চরে ছিলো দর্শনার্থীদের ভীর। দূর থেকে অনেকে কাশ বনে এসে পিকনিক করতো সেলফি তুলে বাজিমাত করে রেখেছিলো চর এলাকা।

 

কাশবন এখন মরতে শুরু করেছে। তাই চরের মানুষ কাশ কেটে বিক্রি করছেন। বিগত বছরের তুলনায় দামও তিন গুণ বেড়েছে কাশ আঁটির।

 

আরও জানা যায়, লালমনিরহাট সদরের ধরলা নদীর বুকে জেগে উঠা চর ফলিমারী, কুরুল, মাঝের চর, খারুয়ার চর, বুমকা, খাটামারী, চর কুলাঘাট, শিবেরকুটি, চর শিবেরকুটিতে এসব কাশ ব্যাপক ভাবে হয়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চরের কাশ ক্রয় করতে বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে চরাঞ্চলের কৃষকদের কাছ থেকে কাশ কিনে নিচ্ছেন। এরপর লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে কর্ণপুরে কাশ মজুদ করেছে। তা পরবর্তীতে ট্রাকে লোড করে সড়ক পথে নিয়ে যান তারা।

 

কাশ ক্রেতারা বলেন, চরাঞ্চল থেকে কাশ কিনে ট্রাকে করে সড়ক পথে নিয়ে যাই আমরা। পান চাষিরা আমাদের কাছ থেকে কাশ কিনে পানের বরজে ব্যবহার করেন।

 

তিনি আরও বলেন, এক আঁটি কাশ ক্রয়সহ যাবতীয় খরচ মিলে ৩৪টাকার মতো ব্যয় হয়। যা ৪৪ থেকে ৫০টাকায় বিক্রয় হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone