শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত

বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯টা ৩০মিনিটে লালমনিরহাটের কালীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

 

কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু বিধান চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।

 

প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

 

সভাপতির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু বিধান চন্দ্র রায় বলেন, কালীগঞ্জের প্রতিটি ঘরে ঘরে আজ পরিবর্তনের প্রত্যাশা। জনগণ আর অনিয়ম ও দুর্নীতির শাসন দেখতে চায় না। বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।

 

জনসভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাঁরা অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন।

 

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

জনসভার পুরো মাঠ জনতার ঢলে পরিপূর্ণ হয়ে উঠেছিলো।

 

পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জনসভার কার্যক্রম শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone