শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত

তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান সাবু (৫০) নামের এক কলেজের সহকারী অধ্যাপক নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টা ৩০মিনিটের দিকে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল মান্নান সাবু লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের টেপাটারী এলাকার মৃত আনোয়ারের ছেলে। তিনি লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও লালমনিরহাট সদর উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাতে তিস্তা নদীর পাড়ে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি শেষে দুই বন্ধু লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সাবু ও আদিতমারী কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক সামসুল আলম (৫১) মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল মান্নান সাবু নিহত হন এবং সামসুল আলম গুরুত্বর আহত হন।

 

ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone