শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে স্টেশন রোডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখার কার্যালয় চত্বরে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজন এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ ফজলুল হক সরকার। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আব্দুস ছালাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে লালমনিরহাট জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।

 

এরপর রক্তের গ্রুপ পরীক্ষা, বৃক্ষরোপণ, প্রতিবদ্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone