শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
পূর্ব শত্রুতার জেরে কৃষকের ৩টি গরুকে বিষ দিয়ে মারার অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে কৃষকের ৩টি গরুকে বিষ দিয়ে মারার অভিযোগ

লালমনিরহাটের খেদাবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ৩টি গরুকে বিষ দিয়ে মারার অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (১০ জুন) সকালে লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ এলাকার মোঃ নুর ইসলাম নামের ওই কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পরিবারের সদস্যরা জানান, সকালে পাশের এক প্রতিবেশী নুর ইসলামের বাহিরে বাঁধা গরুগুলোকে অসুস্থ অবস্থায় দেখতে পান এবং তৎক্ষণাৎ তাকে খবর দেন। কিছু সময়ের মধ্যেই গরুগুলোর অবস্থা আরও খারাপ হলে এলাকাবাসীর পরামর্শে সেগুলো জবাই করা হয়।

 

পরে গরুগুলোর খাবারের পাত্র পরিষ্কার করার সময় সেখানে ইউরিয়া সারের গন্ধ পান বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার। তারা ধারণা করছেন, গরুর খাবারের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ইউরিয়া সার মিশিয়ে দেওয়া হয়েছিল।

 

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মণ্ডল বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ঘটনার পর থেকে নুর ইসলামের পরিবার শোক ও হতাশায় ভেঙে পড়েছে। তাদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই অপকর্ম করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone