শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত পথে ৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত পথে ৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দিয়ে ৫ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

শনিবার (২২ মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৫ বাংলাদেশীকে ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে শুক্রবার (২১ মার্চ) বিকালে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন এর আঙ্গরপোতা বিওপি সীমান্তে ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের সময় ৬ বিএসএফ এর ওমর ক্যাম্পের টহলদল তাদের আটক করেন। পরে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৫জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্থান্তর করে বিএসএফ।

 

আটক ৫ বাংলাদেশী হলেন- ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) (তৃতীয় লিঙ্গ), আনোয়ার হোসেনের সন্তান ফরিদ ইসলাম ও হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) (তৃতীয় লিঙ্গ), মোয়াজ্জেম হোসেনের সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি (২৭) (তৃতীয় লিঙ্গ)। তারা সকলেই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। এবং অপর দুজন হলেন- আহমাদ আলীর ছেলে আদম আলী (৫২), আদম আলীর স্ত্রী আমিনা বিবি (৪২) তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।

 

রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, বিএসএফের এর সাথে আলোচনার মাধ্যমে ৫ বাংলাদেশীকে ফেরত নেয়া হয়েছে তাদেরকে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone