শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
পানির ন্যায্য হিস্যা আদায়ে স্লোগানে স্লোগানে মুখরিত তিস্তা নদীর দু’পাড়

পানির ন্যায্য হিস্যা আদায়ে স্লোগানে স্লোগানে মুখরিত তিস্তা নদীর দু’পাড়

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে দেশের উত্তরের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম এর ১১টি স্থানে জনতার সমাবেশ শুরু হয়েছে।

 

“জাগো বাহে-তিস্তা বাঁচাই” স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে তিস্তা নদীর দু’পাড়ে, সেখানে কয়েক লক্ষ মানুষ অংশ নিয়েছে এ ৪৮ ঘন্টাব্যাপী কর্মসূচিতে।

তিস্তা নদী রক্ষা আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি-জেপি, বিপ্লবী ওয়ারকার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দও অংশ নিয়েছে।

 

সকাল থেকে দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত “জাগো বাহে-তিস্তা বাঁচাই” স্লোগানে স্লোগানে মুখরিত তিস্তা নদীর দু’পাড়। শুকিয়ে যাওয়া তিস্তা নদীর জেগে ওঠা ধূ ধূ বালু চরে জড়ো হয়েছেন দেশের উত্তরাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ। সড়ক ও নৌপথে জনতার সমাবেশে যোগ দিয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু সংলগ্ন তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে এ জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ১১টি স্থানে একযোগে এ ২দিন ৪৮ ঘন্টাব্যাপী জনতার সমাবেশ কর্মসূচি চলছে। তিস্তা নদীর ২শত ৪২কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ।

কর্মসূচি- সেমিনার, জাতীয় সঙ্গীত, থিম সং, দাবীনামা, আলোচনা, হাডুডু, চকোরচাল, চেঙ্গুপেন্টি, বাটুল ছোঁড়া, দাঁড়িয়াবান্দা খেলা, নাটক, ভাওয়াইয়া গান, পালাগান, জারিগান অনুষ্ঠান।

 

তিস্তা নদীর মাঝখানে রং-বেরঙের তাঁবু স্থাপন করা হয়েছে। প্ল্যাকার্ড ও ব্যানারে তিস্তা নদী বাঁচানোর দাবি জানানো হচ্ছে।

 

দুপুর ২টায় তিস্তাপাড়ের জনতার সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যান্য স্থানে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বীর বিক্রম, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ জাতীয় পার্টি-জেপি সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ারকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone