শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
আওয়ামী লীগ নেতারা মোটাতাজা হয়েছে, তাদের দলকেও মোটাতাজা করেছে-কালীগঞ্জে বিএনপির নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

আওয়ামী লীগ নেতারা মোটাতাজা হয়েছে, তাদের দলকেও মোটাতাজা করেছে-কালীগঞ্জে বিএনপির নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ লালমনিরহাটের মানুষের জন্য কোন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেনি। তাদের নেতারা মোটাতাজা হয়েছে, তাদের দলকেও মোটাতাজা করেছে। তিনি অভিযোগ করেন, এই সময়ের মধ্যে বড়বাড়ি-বুড়িমারী সড়কও নির্মাণ করা হয়নি, লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি ও বিমান বন্দর চালু করা হয়নি।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নও ভেস্তে গেছে। এমপি-মন্ত্রীরা কখনও তিস্তা নদী রক্ষার দাবি উচ্চারণ করতে সাহস পাননি।

 

তিনি অভিযোগ করে বলেন, পিকনিক করতে গেলেও বিএনপি নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে, অথচ আজ স্বাধীন বাংলাদেশ এখন মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে হাসিনার পতন ঘটানো হয়েছে, তিস্তা মহাপরিকল্পনাও আমরা বাস্তবায়ন করব।

 

সমাবেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির সদস্য ফারহান উদ্দিন পাশা, কালীগঞ্জ যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, তিস্তা নদী রক্ষা আন্দোলন লালমনিরহাটের আয়োজনে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর অববাহিকা জুড়ে কয়েক লক্ষ মানুষের গণজমায়েত কর্মসূচি হাতে নিয়েছে। ২দিনের লাগাতার কর্মসূচিতে সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। “জাগো বাহে, তিস্তা বাঁচাই” স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু ও তিস্তা ব্যারাজ পয়েন্টে তাবু স্থাপন করে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone