শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো-লালমনিরহাটে আমীর খসরু মাহমুদ চৌধুরী

পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো-লালমনিরহাটে আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালসহ রংপুর বিভাগের বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

 

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া ফুটবল টুর্ণামেন্টের এবারের আসরটি ৬ষ্ঠতম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

রংপুর বিভাগের ৮টি জেলাসহ রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ফুটবল দল এ টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। আজকের খেলায় দিনাজপুর জেলা বিএনপি একাদশের সাথে পঞ্চগড় জেলা বিএনপি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

 

এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবল প্রেমী দর্শক এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্ণামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone