শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে কর্মসৃজন কর্মসূচি শুরু না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন কর্মহীনরা

লালমনিরহাটে কর্মসৃজন কর্মসূচি শুরু না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন কর্মহীনরা

প্রতি বছরের মতো এবারও এই সময়ে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী এলাকার মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। হাতে কাজ না থাকা এসব মানুষ এখন বেকার জীবন যাপন করছে।

 

বিশেষ করে লালমনিরহাট জেলার তিস্তা, ধরলা, রত্নাই, স্বর্ণামতি, শিংগীমারী, সানিয়াজান, ত্রিমোহনী, সাকোয়া, মরাসতি, ধোলাই, গিদারী, ছিনাকাটা নদী তীরবর্তী গ্রামগুলোর হতদরিদ্র মানুষ এ পরিস্থিতির শিকার হয় বরাবরই।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বছরের এই সময়ে কর্মহীন হয়ে পড়া এসব মানুষকে চড়া সুদে ঋণ নিয়ে সংসার পরিচালনা করতে হয়।

 

তাদের মধ্যে অনেকে জানান, ৪০দিনের কর্মসূচি লালমনিরহাটে এখনও শুরু না হওয়ায় তারা এ বেকায়দায় পড়েছেন। আমন ধান কাটার ভরা মৌসুমেও কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। যে কারণে আমনের ভরা মৌসুমের কর্মসৃজন কর্মসূচির লোকজন কর্মহীন বেকার জীবন যাপন করতে হচ্ছে বলে জানান ভুক্তভোগীদের অনেকে। আবার কেউ কেউ গ্রাম থেকে শহরে গিয়েও পাচ্ছে না কোন কাজ। ফলে তারা খেয়ে না খেয়ে বর্তমানে কষ্টকর জীবন যাপন করছে।

 

এদিকে অভিযোগ উঠেছে নদী তীরবর্তী এসব গ্রামগুলোর মানুষের কর্মহীনতার নামে বিভিন্ন এনজিও কোটি কোটি টাকার অনুদান নিয়ে আসলেও তা শুধু চলছে কাগজে কলমে আর সাইনবোর্ডে। বাস্তবে নেই তেমন কোন প্রতিফলন।

 

সংশ্লিষ্ট এলাকার কর্মহীন মানুষের কেউ কেউ এমন অভিযোগ উত্থাপন করে বলেন, অভাব মোচনে চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালাতে বাধ্য হচ্ছেন তারা। আবার ধান ঘরে তোলার সাথে সাথে সুদ সমেত গৃহীত ওই ঋণ শোধ দিতে হবে তাদের। এ নিয়েও তারা দুশ্চিন্তায় রয়েছেন।

 

জানা গেছে, আশ্বিন-কার্তিক এই দুই মাসের কর্মহীন হতদরিদ্রদের কর্ম সৃষ্টির জন্য সরকারের ৪০দিনের কর্মসৃজন কর্মসূচির প্রকল্প চলার কথা থাকলেও সরকারি বরাদ্দ না পাওয়ায় এ বছর লালমনিরহাটে এখনও শুরু হয়নি প্রকল্পটি। ফলে সুবিধা ভোগীরা কর্মহীন হয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone