শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

লালমনিরহাটে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

লালমনিরহাটে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগান নিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীবৃন্দ লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরে তাসনিম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা সমবায় অফিসার (অতিঃ দাঃ) মোঃ আব্দুস সবুর প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাটের স্থানীয় সমবায়ীবৃন্দকে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

এর আগে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের সামনে হতে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

এদিকে শনিবার (২ নভেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তন (নতুন) এ আদিতমারী উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে আদিতমারী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষ্যে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আদিতমারী উপজেলা সহকারী কমিশনার ভূমি রওজাতুন জান্নাত-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা সমবায় অফিসার মোঃ ফজলে এলাহী প্রমুখ। এ সময় আদিতমারী উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, আদিতমারী উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone